নেত্রকোনায় ৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬
৯ বছরের মেয়েকে খাবার খেতে দিয়ে বাড়ির সামনে মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন মা। প্রায় আধা ঘণ্টা পর ঘরে এসে দেখেন গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আড়ার সঙ্গে মেয়েটির বস্ত্রহীন দেহ ঝুলছে। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি গ্রামে শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চার কিশোর ও দুই তরুণকে আটক করেছে।
0 Comments